উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"বাংলা" এখানে পুননির্দেশ করা হয়েছে। অন্য ব্যবহারের জন্য, দেখুন বাংলা (দ্ব্যর্থতা নিরসন)
- এই প্রবন্ধটি বাংলা ভাষা বিষয়ক। বাংলা লিপি সম্বন্ধে জানতে চাইলে বাংলা লিপি প্রবন্ধটি দেখুন।
| বাংলা | ||||||
|---|---|---|---|---|---|---|
| বাংলা Bangla | ||||||
"বাংলা" শব্দটি বাংলা লিপিতে |
||||||
| স্থানীয়ভাবে প্রচলিত | বাংলাদেশ, ভারত (প্রধানত পশ্চিম বঙ্গ); যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মায়ানমার, কানাডাতে উল্লেখযোগ্য সম্প্রদায় রয়েছে | |||||
| মাতৃভাষাভাষীর ভাষাভাষী | ১৯৩ মিলিয়ন মোট: ২৩০ মিলিয়ন (২০০৩)[১] |
|||||
| ভাষা পরিবার | ||||||
| লিখন পদ্ধতি | বাংলা লিপি | |||||
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||||||
| সরকারি ভাষা | ||||||
| নিয়ন্ত্রক সংস্থা | বাংলা একাডেমী (বাংলাদেশ) পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (পশ্চিমবঙ্গ) |
|||||
| ভাষা কোডসমূহ | ||||||
| আইএসও ৬৩৯-১ | bn | |||||
| আইএসও ৬৩৯-২ | ben | |||||
| আইএসও ৬৩৯-৩ | ben | |||||
| লিঙ্গুয়াস্ফেরা | 59-AAF-u (including Sylheti etc), ৩০টি বিভিন্ন ধরণের: 59-AAF-ua...59-AAF-uk |
|||||
বিশ্বে বাংলা ভাষার বিস্তার
|
||||||
|
||||||
|
||||||
বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বে অবস্থিত বঙ্গ বা বাংলা নামক অঞ্চলের মানুষের মুখের ভাষা। এ অঞ্চলটি বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমারের উত্তরাঞ্চলের রোহিঙ্গা জনগোষ্ঠীও বাংলা ভাষাতে কথা বলে। প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি (ভাষাভাষীর সংখ্যানুসারে এর অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে [২])। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা; ভারতে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ কথিত ভাষা [৩][৪]। অসমীয়া ও বাংলা ভৌগলিকভাবে সবচেয়ে পূর্বে অবস্থিত ইন্দো-ইরানীয় ভাষা।
No comments:
Post a Comment